Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কোরবানির হাটে গরুর শিংয়ের গুঁতোয় গৃহবধূর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার হোমনায় কোরবানির হাটে নিজের পালিত গরুর শিংয়ের গুঁতোয় আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আমেনা বেগম উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবুল হাশেমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে নিজের পালিত একটি গরু ঘাড়মোড়া বাজারে নিয়ে যান আমেনা বেগম ও তার পরিবারের সদস্যরা। বাজারে নেয়ার পর হঠাৎ গরুটি তেড়ে গিয়ে শিং দিয়ে আমেনা বেগমকে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ওই গৃহবধূকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button