Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

২ বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, সৎ ছেলেসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা ও শিশুপুত্রকে হত্যার প্রায় দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভেকু মেশিনের সাহায্যে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে মো. নোমান (৯)। কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী।

সিআইডি সূত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা ও তার ছেলেকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর শুকনো মৌসুমের সুযোগ নিয়ে মরদেহ দুটি পুকুরে মাটিচাপা দিয়ে গুম করা হয় বলে অভিযোগ রয়েছে।

দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার হওয়া সৎ ছেলে রাজু, সাগর এবং নাতি টিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর খনন করে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও ইনচার্জ মো. রাইছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে আদালতে একটি মামলা দায়ের হয়, পরে সোনাইমুড়ী থানায় জিআর মামলা করা হয়। সেই মামলার তদন্তে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় এলাকাবাসী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button