Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্টকে কেন্দ্র করে বগুড়ায় যুবককে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকায় ফেসবুকে একটি পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো. হৃদয় রহমান মিশু (২০) নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন।

আহত মিশু ঠনঠনিয়া গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ও মো. সোহেলের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে মিশুর বিরোধ তৈরি হয়। পরে সেই বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিশুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button