Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅপরাধদেশবাংলাশিক্ষা

চবিতে নারী শিক্ষার্থীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য শিবিরকর্মীর

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার এক শিবিরকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিক্ষার্থীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ও ‘হেনস্তা’ করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে ফেসবুক গ্রুপে তার এমন মন্তব্যের বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অভিযুক্ত শিক্ষার্থীর নাম আলী আহসান মোজাহিদ।

তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি ক্যাম্পাসের অরাজনৈতিক সংগঠন ‘ভয়েস অব স্টুডেন্ট’র জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় ‘ভয়েস অব স্টুডেন্ট’ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জানা গেছে, শামসুন নাহার হল ও হল সংসদকে কেন্দ্র করে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে এক নারী শিক্ষার্থী মন্তব্য করলে অভিযুক্ত ব্যক্তি নিজের পরিচয় আড়াল করে ‘ScenicLizard7729’ নামের একটি বেনামি আইডি থেকে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত অশালীন ভাষায় প্রতিক্রিয়া জানান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মোজাহিদের মোবাইলে একাধিকবার যোগাযোগের শ্রেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ ঘটনায় চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি ফেসবুকে লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের কোনো নারী শিক্ষার্থীকে বুলিং বা হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হলে দল-মত নির্বিশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে চাকসু। কোনো শিক্ষার্থীর আইনি সহায়তার প্রয়োজন হলে চাকসুর লিগ্যাল এইড সেল থেকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে অপরাধীর বিচার নিশ্চিত করতে সহযোগিতা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button