Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

শিশু রামিসার ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মিরপুর-এর পল্লবী এলাকায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।

রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট পর্যালোচনায় এ তথ্য নিশ্চিত হয়। রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন রামিসাকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করা হয় এবং পরে মরদেহ বিকৃত করা হয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার-এর বিরুদ্ধে রোববার আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানা গেছে।

এর আগে শনিবার (২৩ মে) তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে মামলায় রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।

মামলার তদন্তে জানা যায়, গত ১৯ মে সকালে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা অভিযুক্তদের ফ্ল্যাটে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button