Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি (অনলাইন): গাইবান্ধা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গণপিটুনির পর ইমরান সরকার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে শুক্রবার রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার একটি গ্রামে লিচুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল ভুক্তভোগী শিশু। এসময় অভিযুক্ত ইমরান শিশুটিকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ইমরানকে গণপিটুনি দিয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদে আটকে রাখে।

স্থানীয়দের অভিযোগ, ওইদিন রাতেই ইমরানকে মুচলেকায় মুক্তি দেয় পুলিশ। বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাত ১০টার দিকে ইমরান সরকারের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ইমরান সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতাল থেকে ছাত্রপত্র পেলেই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। তবে এর আগে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button