Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলারাজনীতি

এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে মামলা হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করে জেলা ছাত্রদলের সদস্য সাবেক সহ-সভাপতি এনামুল কবির।

শুক্রবার রাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি মামলা দায়েরের পর শনিবার এ মামলা দায়ের করে ছাত্রদল।

শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বাইরে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত থানায় অবস্থান নেয় তারা। পরে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাতে পুলিশের পাহারায় ঝিনাইদহ ছাড়েন পাটওয়ারী।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘এনামুল কবিরের দেওয়া এজাহার আমরা মামলা হিসেবে গ্রহণ করেছি। ঝিনাইদহ সদর থানার মামলা নং-৪৩। মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button