Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে বাড়ি মালিকের লাথিতে ভাড়াটিয়ার মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দোভাষী বাজার এলাকায় ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে বাড়ি মালিকের লাথিতে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। আবুল কাশেম নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় ছিলেন ফল ব্যবসায়ী।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহির উদ্দিন জানান, শুক্রবার (২২ মে) রাতে আবুল কাশেমের সঙ্গে বাড়ির মালিক সুমনের ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে আবুল কাশেমকে লাথি মারে। এতে কাশেম অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হসপিটালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button