Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসা উপজেলা-র শিয়ালডাঙ্গী মসজিদের সামনে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button