Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল-এর উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁও-এর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে তিনি সড়কপথে যাত্রা শুরু করেন বলে জানা গেছে।

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে এবার তিন দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। আগামী ২৫ মে জাতীয় কবির জন্মবার্ষিকী হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পাশাপাশি তিনি ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন, যার প্রথম উদ্বোধন হয়েছিল ১৯৭৯ সালে।

কর্মসূচি শেষে বিকেলে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button