Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

মহানবী (সা.) ও তার স্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর’ পোস্ট

বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়ন এলাকার তালুক সুবল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে আপত্তিকর পোস্ট দেন। পরে পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজারহাট থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button