Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের খরচ ২৫ গুণ উঠে এসেছে ভেনেজুয়েলার তেল থেকেই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে পাওয়া তেলের আয় ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার খরচের তুলনায় প্রায় ২৫ গুণ বেশি অর্থ এনে দিয়েছে।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সফল হয়েছে এবং দেশটি থেকে বিপুল পরিমাণ তেল সংগ্রহের মাধ্যমে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা অর্জন করা সম্ভব হয়েছে। তার মতে, ইরান যুদ্ধের ব্যয়ও সেই আয় দিয়ে অনেকটাই পুষিয়ে নেওয়া গেছে।

এদিকে, ইরানবিরোধী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত এ খাতে প্রায় ২৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি ও অর্থনৈতিক কৌশলে ভেনেজুয়েলার তেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সেখান থেকে দেশটি উল্লেখযোগ্য অর্থনৈতিক লাভ পেয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button