Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন—ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে পাঠানো যাবে না।

রয়টার্সকে দেওয়া ইরানের দুই কর্মকর্তার বরাতে বলা হয়, এই নির্দেশনার মাধ্যমে তেহরান মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ও সম্ভাব্য সমঝোতায় নিজেদের অবস্থান আরও কঠোর করেছে।

অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে সেখানে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। ফলে ইরানের নতুন অবস্থান ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রয়েছে, যা তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরানের ইউরেনিয়াম অপসারণ, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত না হওয়া পর্যন্ত তারা চাপ অব্যাহত রাখবে।

ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দেশটির নেতৃত্ব মনে করছে—সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ইরান আরও বেশি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। আর দেশটির গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম লিডারের হাতেই থাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button