Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

‘ইত্যাদি’র শুটিং স্পট থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: ইত্যাদির শুটিং অনুষ্ঠানে প্রবেশের সময় নরসিংদীতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, অনুষ্ঠানে প্রবেশের জন্য পাসের ব্যবস্থা থাকলেও আয়োজকদের অব্যবস্থাপনার কারণে দর্শকদের মধ্যে ব্যাপক ঠেলাঠেলি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নারী, শিশু ও বিভিন্ন বয়সী দর্শকদের গাদাগাদি করে ভেতরে প্রবেশ করতে হয়। সেই সুযোগে সংঘবদ্ধ একটি চক্র মোবাইল ফোন চুরি করে নেয়।

জানা গেছে, প্রায় তিন হাজার অতিথির জন্য আসন বরাদ্দ থাকলেও অতিরিক্ত কয়েক হাজার মানুষ অনুষ্ঠানে প্রবেশ করেন। অনেকে দেয়াল টপকে ও পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন। বিশৃঙ্খলার মধ্যেই বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ অসংখ্য দর্শকের মোবাইল ফোন খোয়া যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে Independent Television, দীপ্ত টিভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক ও প্রতিদিনের সংবাদের সাংবাদিকরাও রয়েছেন। অন্তত সাতজন সাংবাদিক মোবাইল চুরির শিকার হয়েছেন বলে জানা গেছে।

Independent Television এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, গেইটে চরম বিশৃঙ্খলার মধ্যেই তারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। পরে ভেতরে গিয়ে তিনি নিজের মোবাইল ফোন না পেয়ে পুলিশকে জানান। তার দাবি, প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থানকালে আরও বহু মানুষ একই অভিযোগ করেন, কিন্তু পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ এর নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, অনুষ্ঠান উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিল, সেই সঙ্গে চোরচক্রও থাকতে পারে। তিনি জানান, থানায় অভিযোগ করা হলে হারানো মোবাইল উদ্ধারে চেষ্টা চালানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button