Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা আক্তার হত্যা ও ধর্ষণ মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। বৃহস্পতিবার সকালে আইনমন্ত্রী জানান, এ নৃশংস ঘটনার বিচার যেন অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গত মঙ্গলবার পল্লবী সেকশন-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।

ঘটনার পরপরই স্বপ্নাকে আটক করা হয় এবং পরে আত্মগোপনে থাকা সোহেল রানাকেও গ্রেফতার করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে। এছাড়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও সে সম্মতি জানিয়েছে।

এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এ ময়নাতদন্ত শেষে রামিসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button