Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: খুলনা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের খাবারের নিম্নমান দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকালে হাসপাতালের খাবার ঘর ঘুরে দেখার সময় রোগীদের জন্য রান্না করা সবজি মুখে দিয়েই ফেলে দেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপস্থিত কর্মচারীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?” পরে হাসপাতালের সুপারিন্টেনডেন্টকে রোগীদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ সময় রোগীদের কাছ থেকে র‍্যাবিস ভ্যাকসিন নিয়ে ভোগান্তি ও টাকা দিয়ে ভ্যাকসিন কেনার অভিযোগ পান মন্ত্রী। অভিযোগের বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলাম-কে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সরবরাহ সংকটের কারণে এ সমস্যা তৈরি হয়েছে।

তবে পরে ঢাকায় যোগাযোগ করে স্বাস্থ্যমন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য প্রয়োজনীয় কোনো উদ্যোগই নেননি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক। এতে ক্ষুব্ধ হয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু এবং হুরে জান্নাত।

সংশ্লিষ্ট খবর

Back to top button