Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

এবার পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জ-এ দুটি বিরল আলবিনো মহিষকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। স্থানীয় মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে তুমুল আলোচনা। এমনকি বাংলাদেশ ছাড়িয়ে পাকিস্তানের গণমাধ্যমও এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

মহিষ দুটির একটি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত। এর সোনালি আভাযুক্ত লোম ও গোলাপি ত্বকের কারণে অনেকে মজার ছলে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করছেন। প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি প্রায় ১০ মাস আগে একটি পশুর হাট থেকে কেনেন খামারি জিয়াউদ্দিন মৃধা। পরে পরিবারের সদস্যরাই মজা করে এ নাম দেন। বর্তমানে প্রতিদিন অসংখ্য মানুষ খামারে এসে মহিষটি দেখতে ও ছবি তুলতে ভিড় করছেন।

অন্যদিকে, আরেকটি আলবিনো মহিষের চেহারা ও চোখের গঠনের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু-র মিল রয়েছে বলে মন্তব্য করছেন অনেক দর্শনার্থী। ৭৫০ কেজির বেশি ওজনের এই মহিষটি তুলনামূলক আক্রমণাত্মক স্বভাবের হওয়ায় সেটিকেও ঘিরে মানুষের আগ্রহ কম নয়।

বিরল বৈশিষ্ট্যের কারণে মহিষ দুটি এখন কুরবানির পশুর বাজারে অনন্য আকর্ষণে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button