Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

‘ছেলে হচ্ছে না কেন?’, স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিল স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার হাভেলি তালুকের একটি গ্রামে এক ভয়াবহ ও নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে। ‘ছেলে হচ্ছে না কেন’—এই অভিযোগ তুলে এক ব্যক্তি তার স্ত্রীর ওপর অ্যাসিড হামলা চালিয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দম্পতির আগে থেকেই দুই কন্যাসন্তান রয়েছে। সেই থেকেই স্বামী প্রায়ই স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত বলে অভিযোগ। গত ২০ এপ্রিল ওই ঘটনা চরম আকার নেয়।

অভিযোগে বলা হয়, স্বামী পরকীয়ার সন্দেহ এবং পুত্রসন্তান না হওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে গালিগালাজ ও মারধরের পর শৌচাগার পরিষ্কারের জন্য ব্যবহৃত অ্যাসিড তার গোপনাঙ্গে ঢেলে দেয়।

নির্যাতনের পর গুরুতর আহত হলেও ওই নারীকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানায় অভিযুক্ত ব্যক্তি। বরং তাকে ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ। পরে সুযোগ পেয়ে সন্তানদের সহযোগিতায় পালিয়ে যান ওই নারী এবং শোলাপুরে নিজের বাবার বাড়িতে পৌঁছে পুলিশকে জানান।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পুনের হাভেলি এলাকায় একটি ফ্যাব্রিকেশন কারখানায় ওয়েল্ডারের কাজ করেন। দীর্ঘদিন ধরেই তিনি স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর পুনে গ্রামীণ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button