Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিচালিত বিভিন্ন সহায়তামূলক প্রকল্প ধাপে ধাপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর ফলে পূর্ববর্তী সরকারের সময় চালু হওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানীভিত্তিক প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, চলতি মাস পর্যন্ত সংশ্লিষ্ট সুবিধাগুলো কার্যকর থাকলেও আগামী মাস থেকে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের আওতায় ধর্মভিত্তিক অনুদান ও ভাতার প্রকল্পগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সময় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য মাসিক সম্মানী চালু ছিল। শুরুতে এই ভাতার পরিমাণ ১৫০০ রুপি থাকলেও পরে তা বাড়িয়ে ২০০০ রুপি করা হয়। নতুন সরকারের সিদ্ধান্তের ফলে এসব প্রকল্প বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। সমালোচকদের একাংশের মতে, ধর্মভিত্তিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত সংখ্যালঘু ও ধর্মীয় গোষ্ঠীগুলোর ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভবিষ্যতে সহায়তা প্রকল্পগুলোকে ধর্মীয় পরিচয়ের পরিবর্তে অন্য নীতিমালার ভিত্তিতে পুনর্গঠন করা হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button