Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

সরকারি বাসে নারীদের চলাচল ফ্রি করলো পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে। আগামী ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে নারী যাত্রীরা বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে।

সোমবার অনুষ্ঠিত নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত নতুন বাস বাড়ানোর সিদ্ধান্ত না হলেও বিদ্যমান সরকারি পরিবহন ব্যবস্থার মধ্যেই সুবিধাটি চালু করা হবে। আগামী বাজেটে এ বিষয়ে আরও পরিকল্পনা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-এর পরিকল্পনায় ধাপে ধাপে নতুন ইলেকট্রিক বাস যুক্ত করা হবে। পাশাপাশি নিয়মিত মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমেও বিভিন্ন জনকল্যাণমূলক সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক নির্বাচনের পর এবারই প্রথম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে। সরকার গঠনের পর এটি তাদের অন্যতম বড় জনসেবামূলক ঘোষণা হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button