Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

মাত্র ৭ মিনিটে হবে ক্যানসার চিকিৎসা, এলো নতুন ইনজেকশন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশটিতে প্রথমবারের মতো মাত্র সাত মিনিটে প্রয়োগযোগ্য একটি ইমিউনোথেরাপি ইনজেকশন চালু করা হয়েছে, যা ক্যানসার চিকিৎসাকে আরও দ্রুত ও সহজ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, Roche Pharma IndiaTecentriq’ নামের এই নতুন ওষুধ বাজারে এনেছে। বর্তমানে অধিকাংশ ইমিউনোথেরাপি শিরায় (আইভি) ইনফিউশনের মাধ্যমে দিতে হয়, যেখানে রোগীদের হাসপাতালে দীর্ঘ সময় থাকতে হয়। তবে নতুন এই ইনজেকশন সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা যায় এবং পুরো প্রক্রিয়া শেষ হয় মাত্র সাত মিনিটে।

বিশেষজ্ঞদের মতে, এতে রোগীদের ভোগান্তি কমবে এবং হাসপাতালের ওপর চাপও হ্রাস পাবে। বিশেষ করে বয়স্ক রোগী ও দূরবর্তী অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা এ পদ্ধতিতে বেশি সুবিধা পাবেন।

এই চিকিৎসা মূলত Non-Small Cell Lung Cancer রোগীদের জন্য ব্যবহার করা হবে। নতুন ইনজেকশনে ব্যবহৃত হয়েছে Atezolizumab, যা শরীরের ‘পিডি-এল১’ প্রোটিনকে ব্লক করে ক্যানসার কোষকে শনাক্ত ও ধ্বংস করতে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে।

চিকিৎসকদের মতে, যেসব রোগীর টিউমারে পিডি-এল১-এর মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে এই থেরাপি বেশি কার্যকর হতে পারে। এছাড়া প্রচলিত কেমোথেরাপির তুলনায় ইমিউনোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াও তুলনামূলক কম বলে মনে করা হয়।

তবে আধুনিক এই চিকিৎসার বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যয়। প্রতি ডোজের দাম প্রায় ৩ লাখ ৭০ হাজার রুপি এবং একজন রোগীর একাধিক ডোজ প্রয়োজন হতে পারে। ফলে সাধারণ মানুষের জন্য চিকিৎসাটি এখনও ব্যয়বহুল। এ কারণে বিশেষজ্ঞরা উন্নত ক্যানসার চিকিৎসাকে আরও সহজলভ্য করতে সরকারি সহায়তা ও কম খরচের বিকল্প ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button