Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাসীঅন্যান্যআন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদ হাসান (২৪) নিহত হয়েছেন। তিনি নরসিংদী সদর উপজেলার বাসিন্দা ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় আসেন মাহমুদ।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার সময় শনিবার (১৬ মে) দিবাগত রাতে কর্মস্থল থেকে ফেরার পথে ড্রাইভিং করা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ওভারস্পিড জনিত কারণে গাড়িতে আগুন লেগে রাস্তার পাশের বাস স্টপেজে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মাহমুদ হাসান দক্ষিণ কোরিয়ায় কিছুদিন আগে নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন। তিনি ডেজিন বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বিভাগে ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন।

তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী নাদিম নূর জানান, ‘আমরা একসাথে দক্ষিণ কোরিয়ায় এসেছিলাম। ও আমার খুব কাছের বন্ধু ছিল। তার এই অকাল মৃত্যু মেনে নেয়া কষ্টকর। সবাই আমার বন্ধুর জন্য দোয়া রাখবেন, আর কোরিয়াতে সাবধানে ড্রাইভিং করবেন।’

মাহমুদ হাসানের লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তার এই আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button