Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

জামাইয়ের বিরুদ্ধে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী এক নারীর (শাশুড়ি) সঙ্গে জোরপূর্বক শারীরিক নির্যাতনের অভিযোগে তার মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক। এর আগে শুক্রবার রাতে ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফয়েজ হক সাকিল (২৬)। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাসিন্দা এবং সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন।

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগীর মেয়ে প্রবাসে থাকায় ওই নারী তার নাতিকে নিয়ে একই ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটে থাকা অবস্থায় অভিযুক্তের সঙ্গে তার পরিচয় ও অবস্থান ছিল।

অভিযোগে বলা হয়, গত ১১ মে গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি শাশুড়িকে নিজের কক্ষে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক শারীরিক নির্যাতন চালান। ঘটনার পর ভুক্তভোগী ভয়ে ও সামাজিক লজ্জার কারণে বিষয়টি তাৎক্ষণিকভাবে কাউকে জানাননি। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button