Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়গ্রাম বাংলাদেশবাংলা

দেশের অর্থনীতি ঋণাত্মক অবস্থায় আছে, ঘুরে দাঁড়াতে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় আছে এবং এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অন্তত ২ বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৬ মে) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি খাতে বিগত সরকারগুলো ৫০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে, সেগুলো পরিশোধে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের বিশাল অঙ্কের টাকা তেল ও গ্যাসের মধ্যে গেছে। প্রায় ৪০ হাজার কোটি টাকা ইতোমধ্যে বাজেট থেকে চলে গেছে। এমনকি অনেক বিলও পেমেন্ট করেনি বিগত সরকার, সেগুলোও পরিশোধ করতে হচ্ছে।

তবে অর্থমন্ত্রী আশ্বস্ত করে বলেন, আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে। যাতে, হতদরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button