Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

রোববার রাত থেকে যেসব এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না

বাংলা টিভি ডেস্ক: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আগামী রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না।

শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী ১৭ মে রাত ১১টা থেকে ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশেপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়

সংশ্লিষ্ট খবর

Back to top button