Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি করায় সাইবার আক্রমণ শুরু করেছে জাশি!’

বাংলা টিভি ডেস্ক: গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখির জেরে নিজের ফেসবুক পেজে ‘সাইবার আক্রমণ’ চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, ভুয়া ‘ইমপারসোনেশন’ অভিযোগ দেখিয়ে তার ব্যক্তিগত ফেসবুক পেজ অচল করে দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘আমার পেজের বিরুদ্ধে impersonation-এর ভুয়া অভিযোগ করে পেজটি অচল করে দেওয়া হয়েছে। অথচ এটা আমার নিজস্ব পেজ।’

তিনি অভিযোগ করেন, যুক্তিতর্কে মোকাবিলা করতে না পেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো বন্ধ করার চেষ্টা করছে।

পোস্টে তিনি আরও লেখেন, ‘যুক্তিতর্ক যারা মানতে পারে না, গালিগালাজ যাদের সম্বল, তারা হয়তো মনে করছে পেজ বন্ধ করে দিতে পারলে আমার কথা বন্ধ করা যাবে।’

রাশেদ খান জানান, দীর্ঘসময় ধরে তিনি তার পেজটি গড়ে তুলেছিলেন। এর আগেও তার কয়েকটি ব্যক্তিগত আইডি ডিজঅ্যাবল করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তার ভাষায়, ‘পেজটি দীর্ঘসময় ধরে গড়ে তোলা। ইতোপূর্বে কয়েকটি আইডিও ডিসএবল করে দিয়েছে, আজকে পেজটিও গায়েব করে দিলো।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই হলো তাদের মতপ্রকাশের স্বাধীনতা নামের ভাওতাবাজি!’

পোস্টের সঙ্গে যুক্ত মন্তব্যে তিনি ইঙ্গিত দেন, ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি করায়’ একটি গোষ্ঠী তার বিরুদ্ধে সংগঠিত সাইবার অপারেশন চালাচ্ছে। তবে কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button