Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়া

স্ত্রীর সামনে বকাঝকা, অপমান সইতে না পেরে মা-বাবাকে হত্যা করল যুবক!

বাংলা টিভি ডেস্ক: স্ত্রীর সামনে অপমান করায় শিল দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলার শিরপুরের মহাবীর সোসাইটিতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন ইন্দরম মাহাতো ও রঞ্জুদেবী মাহাতো। মেয়ের বিয়েতে অংশ নেয়ার পর বাবা-মা বাড়িতে ফিরেছিলেন। বাড়িতে পৌঁছে কোনো কারণে তারা ছেলেকে বকাঝকা করেন।

অভিযোগ রয়েছে, ছেলের স্ত্রীর সামনেই তার সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন।

স্ত্রীর সামনে এমন অপমান সহ্য করতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন চন্দন নামের ওই যুবক। রাগের মাথায় ঘর থেকে একটি শিল (মশলা পিষার যন্ত্র) নিয়ে বাবা ও মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন তিনি। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দম্পতি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত চন্দন পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে চন্দনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button