Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাগ্রাম বাংলা

শিবচরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ মে) দিনগত গভীররাতে উপজেলার বহেরাতলা দক্ষিণ এলাকার সীমানাবর্তী বাটেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও শিবচর থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে এবং শিবচর থানা পুলিশের এক টিম বহেরাতলা ইউনিয়নের শেষ প্রান্ত শিরুয়াইল ইউনিয়নের পূর্বকাকৈর বাটের চর এলাকায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কালাম মাদবরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ওই বাড়ি থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের নানা সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় কালামের স্ত্রী সালমা (৪৫), পুত্র সাকিব আল হাসান (২৬) এবং ক্রেতা সরাব উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কালাম মাদব ব্যবসায়ী কালাম মাদবর পালিয়ে যায়। এলাকায় দীর্ঘদিন ধরেই ইয়াবা বিক্রি করায় ইয়াবা কালাম নামে সে পরিচিত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাব উদ্দিনকে ২ বছরের কারাদণ্ড এবং কালাম মাদবরের স্ত্রী সালমা ও পুত্র সাকিব আল হাসানকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, ‘মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button