Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়া

এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা ভারতীয় রুপি

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েকদিন আগেই বৈদেশিক মুদ্রার চাপ নিয়ে সতর্ক করেছিলেন। তারপরই ভারতের অর্থনীতিতে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (১৩ মে) মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে রুপি। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি সংকট ভারতের আমদানি ব্যয় অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ফলে দেশটির অর্থনীতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ লেনদেনে এক ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৭৯ টাকায়। আগের দিনও এটি রেকর্ড ৯৫ দশমিক ৭৩-এ নেমেছিল। টানা দরপতনের মধ্যে এই প্রথম রুপি এতটা নিচে নেমেছে।

বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং আমদানিকারকদের বাড়তি হেজিংয়ের চাহিদা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে বৈদেশিক মুদ্রাবাজারে রুপির ওপর চাপ ক্রমাগত বাড়ছে।

পরিস্থিতি সামাল দিতে সরকার ইতিমধ্যে স্বর্ণ ও রুপা আমদানির ওপর শুল্ক বাড়ানোর মতো কিছু পদক্ষেপ নিয়েছে। তবে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, বৈশ্বিক জ্বালানি সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে রুপির ওপর চাপ আরও তীব্র হতে পারে। বাজার বিশ্লেষকরা বলছেন, আগামী দিনগুলোতে রুপির ওপর চাপ কতটা কমানো যায়, সেটাই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button