Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়রাজধানী

বৃহস্পতিবার কড়াইল বস্তিতে যাচ্ছেন ডা. জোবাইদা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিতে উদ্বোধন হতে যাচ্ছে ‘শিশু স্বর্গ মডেল’। বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবার এই ধরনের জাতীয় উদ্যোগ এটিই প্রথম, যা পরবর্তীতে সারাদেশে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কড়াইল বস্তিতে এই শিশু স্বর্গ মডেল’ কার্যক্রমের উদ্বোধন করবেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমান ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানটি দুপুর সাড়ে ১২টার দিকে কড়াইল বস্তি মাঠে (এরশাদ মাঠ) শুরু হবে। এ আয়োজনে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং সহ-সভাপতি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জানানো হচ্ছে, শিশু স্বর্গ (Shishu Shorgo Model) একটি জাতীয় উদ্যোগ, যার আওতায় সারাদেশের প্রতিবন্ধী শিশুদের চিহ্নিতকরণ, সমন্বিত স্বাস্থ্যসেবা, সহায়তা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। কার্যক্রমটির যাত্রা শুরু হচ্ছে ঢাকার কড়াইল বস্তির প্রতিবন্ধী শিশুদের সমন্বিত সেবা প্রদানের মাধ্যমে।

সংশ্লিষ্ট খবর

Back to top button