Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

চট্টগ্রামে মাদ্রাসা সুপারকে পিটিয়ে হত্যা

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাওলানা আবুল কাশেম নামে এক মাদ্রাসা সুপারকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবুল কাশেম স্থানীয় চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পুকুরপাড়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি ও ধস্তাধস্তি চলছে। এতে টুপি পরা কয়েকজনকে ধস্তাধস্তি করতে দেখা যায়। একপর্যায়ে একজনকে মাটিতে ফেলে পিটানো হচ্ছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে মাওলানা আবুল কাশেমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ তাকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button