Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

ফেসবুকে পোস্ট দেওয়ায় সরকারি চাকরি থেকে বরখাস্ত

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান (এনডিসি, অতিরিক্ত সচিব) সই এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন মো. সাব্বির রহমান। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের প্রধান কার্যালয়ে আইটি শাখায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

বিএমডিএ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাব্বির রহমান রোববার (১০ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‌‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো!!!! মাশা আল্লাহ!!!!!’ শিরোনামে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি বিএমডিএ চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়।

কর্তৃপক্ষের দাবি, ওই পোস্টের কারণে চেয়ারম্যানসহ বিএমডিএর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় সাব্বির রহমানকে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে সাব্বির রহমান বলেন, ‘সরকারি কর্মকর্তা হয়ে পোস্ট করায় কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে। আমি এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা দিয়েছি। এখন দেখি তারা কী করে।’

তবে এমন পোস্ট করা ঠিক হয়নি বলে জানান এই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানকে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button