Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

আন্দোলনের ছবি কোনোভাবেই অপরাধের লাইসেন্স হতে পারে না: ভূমি প্রতিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: আন্দোলন-সংগ্রামে একসঙ্গে থাকার ছবি কিংবা রাজনৈতিক পরিচয় কোনোভাবেই অপরাধ করার লাইসেন্স হতে পারে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে চাল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভূমি প্রতিমন্ত্রী।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘১৭ বছরের রাজপথে আমার অনেক সহকর্মী আছে। আমরা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছি। কিন্তু এটি কোনো অপরাধ করার লাইসেন্স হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘কারও সঙ্গে আমার ছবি থাকতে পারে, আমার সঙ্গে চলাফেরা করেছে কিংবা দলে পদও থাকতে পারে। কিন্তু যেই মুহূর্তে কোনো ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়াবে, সেই মুহূর্ত থেকে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের কেউ হিসেবে বিবেচনা করা হবে না।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘যেখানে আমরা অন্যায় দেখেছি, সেখানেই দ্রুত ব্যবস্থা নিয়েছি। সাত্তারঘাট এলাকায় অবৈধভাবে ভবন নির্মাণের কাজ বন্ধ করা হয়েছে। কালভার্ট বন্ধ করে নির্মাণ ইয়ার্ড করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫০ বছরেও কেউ বাস টার্মিনালে হাত দেয়নি। আমরা জনগণের সুবিধার্থে সরকারি সম্পদ উদ্ধারে কাজ করছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button