Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাসীঅন্যান্যআন্তর্জাতিক

মামিগিলি আইল্যান্ডে প্রবাসীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ভ্রাম্যমান কনস্যুলার সেবা কার্যক্রমের অংশ হিসেবে আলিফ ধাল অ্যাটলের মামিগিলি আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

গত শুক্রবার (৮ মে) মামিগিলি সোশ্যাল সেন্টারে অনুষ্ঠিত এ সভায় দ্বীপটিতে অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।

সভায় হাইকমিশনার প্রবাসীদের মালদ্বীপে কাজ ও বসবাসসংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের মতামত গ্রহণ করেন। তিনি প্রবাসীদের সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময়কালে তিনি বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণ, ই-পাসপোর্ট গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, স্থানীয় আইন-কানুন মেনে চলা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি তিনি সকলকে অবৈধ ব্যবসা, মাদক সেবন এবং যেকোনো বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

হাইকমিশনার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। কর্মস্থলসংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তা সমাধানের জন্য লেবার রিলেশন অথরিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

সভা শেষে প্রবাসী কর্মীদের মধ্যে বিএমইটি কার্ডের সুবিধা সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া প্রবাসীদের খেলাধুলায় উৎসাহিত করতে হাইকমিশনার তাদের মধ্যে ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন।

এই ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম প্রবাসীদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button