Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়অন্যান্যবাংলাদেশ

যারা ‘সরকারের স্বাদ’ গ্রহণ করতে পারেনি তারা সবাই ষড়যন্ত্র করছে: ধর্মমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: যারা সরকারের (ক্ষমতা) স্বাদ গ্রহণ করতে পারেনি তারা সবাই ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক ভালো কাজ করছেন, সেগুলো অনেকে সহ্য করতে পারছে না। গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার এসেছে, কোনো সরকারই ক্ষমতায় এসে কয়েকদিনের মধ্যে জনকল্যাণে বিএনপির মতো এত কাজ করতে পারেনি, এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।

বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় আমরা বলে থাকি- বিরোধী দল সরকারের জন্য আল্লাহর রহমত। কারণ, তারা সরকারের সব ভুল-ত্রুটি ধরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু আজকাল বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করে না। অতীতে দেখেছি, এখনও দেখছি- অনেকেই কীভাবে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় লিপ্ত। তবে সবাই এমন নয়।

ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত গণতন্ত্রকে লালন করে, তাই শ্রদ্ধা করি। আরও শ্রদ্ধা করবো যদি তারা সংখ্যালঘুদের আপন করে নেয়, নিরাপত্তা দেয়। তবে ভারতে কী ঘটছে, সেটি বড় কথা নয়। ভারতে ঘটছে বলে বাংলাদেশেও ঘটবে এমনটা হতে দেয়া হবে না। প্রয়োজন হলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু কিংবা অন্য ধর্মের কারও ওপর অত্যাচার, জুলুম-নির্যাতন সহ্য করবো না।

সংশ্লিষ্ট খবর

Back to top button