Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই: সড়কমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচিতে শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। তথ্য পেলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কের শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

এ সময় ফ্যাসিবাদী আমলে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে মন্তব্য করে শেখ রবিউল আলম বলেন, গত ১৮ বছরে শরিয়তপুর এলাকায় একেবারে উন্নয়ন হয়নি। তবে বিএনপি সরকার শরিয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর এলাকায় উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শরিয়তপুরের ওপর দিয়ে রেললাইন গেলেও এখানে কোনো স্টেশন নেই। তবে আমার রেল স্টেশন করবো।

মেগা প্রকল্পের নামে সার দেশে লুট করেছে ফ্যাসিস্ট সরকার। অর্থ ব্যয় হয়েছে, কাজ হয়নি। তাই আভ্যন্তরীণ অর্থব্যবস্থা ভালো নেই। তবে স্বল্প অর্থে আড়াই মাসে এ সরকার অগ্রাধিকারের ভিত্তিতে অনেক কিছু করার চেষ্টা করছে। আপনার ধৈর্য ধরুন। এ সরকার মানুষের সেবার দায়িত্ব নিয়েছে’, যোগ করেন সড়কমন্ত্রী।

তিনি বলেন, জেলা প্রসাশনকে বলবো, শুধু গাছ লাগানোর আনুষ্ঠানিকতার মধ্যমে শেষ করলে হবে না। তদারকি করতে হবে। সরকারও এটার তদারকি করবে। জবাবদিহিতামূলক শাসন, টেকসই কর্মকাণ্ড অব্যাহত রাখবে এ সরকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ বছর আগেই তৃণমূলের নেতারদের সংগঠিত করেছেন, যার কারণে সারা দেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে। তারেক রহমানের সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আপনার ধৈর্যের সঙ্গে থাকুন।

সংশ্লিষ্ট খবর

Back to top button