Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন দেয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং বাসায় একাই থাকতেন। তার বাবা মারা গেছেন এবং মা দেশের বাইরে থাকেন।

কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পান যে বাসার ভেতর থেকে দরজা খোলা হচ্ছে না। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হয়।

তিনি আরও জানান, মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button