Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণের বিষয়ে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কো–তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পুতিন বলেন, এর আগেও ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজন হলে আবারও একই ধরনের উদ্যোগ নিতে মস্কো প্রস্তুত রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, একসময় সংশ্লিষ্ট পক্ষগুলো ইরানের ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র শর্ত পরিবর্তন করে জানায়, ইউরেনিয়াম কেবল মার্কিন ভূখণ্ডে স্থানান্তর করতে হবে। এরপরই তেহরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে তোলে।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান উত্তেজনা ও সংকট দ্রুত সমাধানের পথে এগোবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button