Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

‘রাজনীতির নামে পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা’

বাংলা টিভি ডেস্ক: এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর কর্মকাণ্ডকে কেন্দ্র করে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি অভিযোগ করেন, রাজনীতির নামে ধর্মীয় আবেগ ও শহীদদের স্মৃতিকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে এনসিপি।

শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, “রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না।”

পোস্টে তিনি শহীদ ওসমান হাদির বিভিন্ন বক্তব্য তুলে ধরে দাবি করেন, জীবিত অবস্থায় তিনি এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদি এনসিপির বিরুদ্ধে দুর্নীতি, আন্দোলনকে কুক্ষিগত করা এবং অভ্যন্তরীণ বিভাজনের অভিযোগ তুলেছিলেন।

রাশেদ খান আরও দাবি করেন, জীবিত অবস্থায় এনসিপির শীর্ষ নেতারা তাকে এড়িয়ে চললেও মৃত্যুর পর তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তার মতে, এখন তাকে দলের “আদর্শিক প্রতীক” হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

তিনি নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মসজিদকেন্দ্রিক রাজনৈতিক প্রচারণার অভিযোগও তোলেন। তার দাবি, জুমার নামাজকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট ও লোকসমাগমের মাধ্যমে জনমত তৈরি করা হচ্ছে, যা তিনি “পিআর নির্ভর প্রচারণা” বলে উল্লেখ করেন।

রাশেদ খান আরও বলেন, বিভিন্ন ঘটনায় মসজিদে হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ মুসল্লিরা এতে অস্বস্তি বোধ করছেন।

পোস্টের শেষাংশে তিনি বলেন, শহীদদের নিয়ে অতিরিক্ত রাজনৈতিক ব্যবহার তাদের মর্যাদা ও সার্বজনীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যদিও তিনি ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button