Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

তিন সন্তানকে বাঁচালেও আগুনে পুড়ে মারা গেছেন বাবা-মা

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর দোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। শুক্রবার গভীর রাতে উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। স্থানীয়দের ভাষ্য, রাত দেড়টার দিকে হঠাৎ তাদের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর দম্পতির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

এ সময় তারা নিজেদের তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করে আনতে সক্ষম হলেও শেষ পর্যন্ত নিজেরা আর বের হতে পারেননি। আগুনের মধ্যেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিন ও কাঠের তৈরি পুরো ঘরটি পুড়ে গেছে।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আগুনের সূত্রপাত দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে হয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button