Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

গভীর রাতে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ জনের কুপ্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দরাবাদ শহরে নারীদের নিরাপত্তার বাস্তব চিত্র জানতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন সুমতি। মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে একা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মালকাজগিরি থানার কাছাকাছি একটি বাসস্ট্যান্ডে অবস্থান করেন এই নারী আইপিএস কর্মকর্তা। এ সময় তার সঙ্গে কোনো নিরাপত্তারক্ষী বা পুলিশি প্রটোকল ছিল না।

সুমতির দাবি, মাত্র তিন ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ জন পুরুষ তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে এবং কুপ্রস্তাব দেয়। তাদের মধ্যে নেশাগ্রস্ত ব্যক্তি যেমন ছিল, তেমনি শিক্ষার্থী ও তরুণরাও ছিল। অনেকেই প্রথমে সাধারণ আলাপের ভান করলেও পরে অশালীন আচরণে জড়িয়ে পড়ে।

নারী নিরাপত্তা নিয়ে শুধু অভিযোগের ওপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতি যাচাই করতেই তিনি এই উদ্যোগ নেন বলে জানিয়েছেন। অভিযানের পর কয়েকজন উত্যক্তকারীকে শনাক্তও করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে মামলা না করে তাদের কাউন্সেলিংয়ের আওতায় আনা হয়েছে এবং নারীদের প্রতি সম্মানজনক আচরণের বিষয়ে সতর্ক করা হয়েছে।

পুলিশ কমিশনার মনে করেন, শুধু শাস্তি নয়, সামাজিক মানসিকতার পরিবর্তনও জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে টহল ও নজরদারি বাড়ানো সম্ভব হবে।

এর আগেও বিভিন্ন দায়িত্বে থাকা অবস্থায় একই ধরনের ছদ্মবেশী অভিযান চালিয়েছিলেন সুমতি। তার এই পদক্ষেপ স্থানীয় নারীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা ও বিশেষ পুলিশি টহল আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি।

সংশ্লিষ্ট খবর

Back to top button