Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

বুলিং ঠেকাতে শিক্ষার্থীদের বেত মারার অনুমতি দিলো সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুর সরকার স্কুল শৃঙ্খলা বজায় রাখা এবং বুলিং নিয়ন্ত্রণে নতুন একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি জানিয়েছেন, বিশেষ কিছু গুরুতর পরিস্থিতিতে অবাধ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে সীমিতভাবে শাস্তি হিসেবে বেত ব্যবহারের অনুমতি রাখা হবে।

তিনি বলেন, এটি সব ধরনের শাস্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেবলমাত্র তখনই ব্যবহার করা হবে, যখন অন্য কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা কার্যকর না হয় এবং অপরাধ গুরুতর পর্যায়ের হয়। বিষয়টি পার্লামেন্টে আলোচনার সময় তিনি এ কথা জানান।

সরকার জানিয়েছে, ২০২৭ সাল থেকে এই নতুন নিয়ম দেশের সব স্কুলে কার্যকর করা হবে। তবে এর জন্য কঠোর নিয়মনীতি থাকবে—প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কোনো শাস্তি দেওয়া যাবে না এবং নির্ধারিত প্রশিক্ষিত শিক্ষকই এটি প্রয়োগ করতে পারবেন।

শাস্তি প্রয়োগের আগে শিক্ষার্থীর বয়স, মানসিক পরিপক্বতা এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে, যাতে এটি শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়।

তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দীর্ঘদিন ধরেই স্কুলে শারীরিক শাস্তির বিরোধিতা করে আসছে। সংস্থাটির মতে, এ ধরনের শাস্তি শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং শিক্ষার পরিবেশে দীর্ঘমেয়াদি ক্ষতি সৃষ্টি করতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button