Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার চীনের সামরিক আদালত সাবেক ওই দুই মন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকাকালীন ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে সর্বোচ্চ সাজা দিয়েছেন সামরিক আদালত। তবে উভয়ের ক্ষেত্রে এই দণ্ড কার্যকর দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

দেশটির সামরিক আদালত পৃথক রায়ে এই দণ্ড ঘোষণা করেছে। দণ্ডপ্রাপ্ত ওয়েই ফেংহে এবং লি শাংফু—উভয়ই চীনের প্রভাবশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক সদস্য এবং সাবেক স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আদালতের রায় অনুযায়ী, ওয়েই ফেংহেকে ঘুষ গ্রহণের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে, লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ঘুষ প্রদান—উভয় অভিযোগেরই প্রমাণ পাওয়া গেছে।

সাবেক এই দুই মন্ত্রীর মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের আজীবনের জন্য সব ধরনের রাজনৈতিক অধিকার বাতিল করা হয়েছে এবং ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, দুই বছরের স্থগিতাদেশ শেষে আইন অনুযায়ী এই সাজা আজীবন কারাদণ্ডে রূপ নিতে পারে, যার ফলে তাদের মুক্তির কোনো সুযোগ থাকবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button