Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্ট।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনার বিষয়ে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দূতাবাসের প্রতিনিধিদলকে এনসিপির কার্যালয় ঘুরিয়ে দেখান।

সংশ্লিষ্ট খবর

Back to top button