Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

বাংলা টিভি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হচ্ছে। তিনি হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (৭ মে) দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না।’

ট্রাম্প আরও বলেন, আমি মনে করি বেশিরভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে আমরা যা করছি তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে।

বুধবার ট্রাম্প বলেন, তেহরান যদি এই প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানায়, তবে আবারও দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানো হবে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যদি ইরান সম্মত শর্তগুলো মেনে নেয় তবে ‘এপিক ফিউরি’ অভিযানের সমাপ্তি ঘটবে। একই সঙ্গে কার্যকর হয়ে থাকা অবরোধ তুলে নেওয়া হবে, যার ফলে ইরানের পরিস্থিতিসহ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button