Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

কুষ্টিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা-এ মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়ক-এর হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিবুল হোসেন (১৬) ওই উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর হিসনাপাড়া গ্রামের বাসিন্দা ইমান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রহিবুল মোটরসাইকেল চালিয়ে আল্লার দরগা এলাকা থেকে তারাগুনিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

সংঘর্ষের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button