Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

রাসায়নিক দিয়ে জুস তৈরি, সুপারভাইজারকে ১ বছর কারাদণ্ড

বাংলা টিভি ডেস্ক: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন ও অনিবন্ধিতভাবে খাদ্য প্রস্তুতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) দুপুরে বগুড়া সদর উপজেলা-এর চাঁদপুর এলাকায় অবস্থিত ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। যৌথভাবে এ অভিযান চালায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়।

অভিযানে দেখা যায়, রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন করা হচ্ছিল এবং পণ্যের মোড়কে সিল ও লোগো ব্যবহার করা হচ্ছিল অননুমোদিতভাবে। এসব অভিযোগে কারখানার সুপারভাইজার আরিফুর রহমান (৩১)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কারখানা থেকে প্রায় ৩৭০ কেস অস্বাস্থ্যকর জুস জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোহাম্মদ রাসেল জানান, প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে আইন মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত মনিটরিং করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button