Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যগ্রাম বাংলাদেশবাংলা

বাংলাদেশের অভ্যন্তরে আছড়ে পড়েছে ভারতীয় ড্রোন

বাংলা টিভি ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলীবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন ভূপাতিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে এসে সেটি আছড়ে পড়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ড্রোনটি উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের ৮ নম্বর উপপিলার এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে এসে আছড়ে পড়ে ড্রোনটি। সীমান্তের ওপারে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি দল সীমান্তে ড্রোনটি উড়িয়ে ভিডিও করতে থাকে। এ সময় হঠাৎ ভোঁ ভোঁ শব্দ করে ড্রোনটি সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে এসে একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে। এতে আশপাশের খেতে কাজ করতে থাকা বাংলাদেশি কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিস্তা (৬১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ড্রোনটির বিষয়ে বিএসএফ আমাদের কাছে খোঁজখবর নিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button