Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউলের সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

এই সফরে অন্যতম প্রধান গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে এবং চীন সফরে এই বিষয়টি বিস্তারিত আলোচনায় আসবে।

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল এবং এর ফলে সম্ভাব্য ‘পুশইন’ (অবৈধভাবে ঠেলে দেওয়া) পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে। এ প্রসঙ্গে ড. খলিলুর রহমান সাফ জানিয়ে দেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর যদি কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটে, তবে ঢাকা তার পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button