Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে পালালেন দুই যুবক

বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে দুই যুবক নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরার মুখে পড়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চীনা নাগরিক পরিচয় দেওয়া ওই দুই যুবকের আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি দেখে তাদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসী তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতারণার ধরণ দেখা যাচ্ছে, যেখানে কিছু যুবক নিজেদের বিদেশি-বিশেষ করে চীনা নাগরিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার কিশোরী বা তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায়। তিনি এলাকাবাসীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি শুনেছি। অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ার ক্ষেত্রে পরিবার ও স্থানীয়দের সচেতন থাকা জরুরি, যাতে কেউ প্রতারণা করতে না পারে। সকলের সচেতন থাকা উচিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button